বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২০

করোনায় মারা গেলেন দৌলতপুর থানার ওসি


কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪২) কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই লাশ কুষ্টিয়া পুলিশ লাইনসে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার পুলিশ লাইনস মাঠে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে আরিফুরের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

জানা গেছে, দুই সপ্তাহ আগে ওসি আরিফুর রহমান কোভিড–১৯–এ আক্রান্ত হন।  প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাতে তিনি মারা যান। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১