বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২০

উলঙ্গ হয়ে তরুণীকে যৌন হয়রানি করা সেই কিশোর কারাগারে


চট্টগ্রামে মাদারবাড়ী এলাকায় এক নারীর সামনে অশালীন আচরণের ছবি ফেসবুকে ভাইরালের পর গ্রেপ্তার হওয়া কিশোরকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

ফেসবুকে ছবি ভাইরালের পর মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে নগরীর আগ্রাবাদ ওই কিশোরকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. বাবলু (১৬) নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেইনে একটি গলির বাসিন্দা ছালেহ আহমেদের ছেলে।

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী জানান, যৌন হয়রানির অভিযোগে  এক নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারার মামলায় কিশোর বাবলুকে গ্রেপ্তার দেখানো হয়। তবে ভাইরাল হওয়া ছবিতে যে নারীকে দেখা গেছে তিনি কোনো অভিযোগ করেননি। বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী বাদী হয়ে বাবলুর বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেছেন বাবলু তাকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১