আপডেট : ২৬ August ২০২০
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে কৃষকদের মাঝে বিনা মুল্যে ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কমলাপুর বঙ্গবন্ধু ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক আবদুল কাদের সরদার। আয়োজন করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, গ্রাফট্রেক্স পরিচালক লিয়াকত আলী মজুমদার। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর বঙ্গবন্ধু ক্লাবের পক্ষে লুৎফর মোল্যা। আগতদের স্বাগত জানান মিন্টু মোল্যা। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান উপজেলার কমলাপুর গ্রামের সন্তান সাতক্ষীরা কৃষি বিভাগের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ ব্যক্তিগত তহবিল থেকে গ্রামের ২শ বাসিন্দাকে উন্নত জাতের ২টি পেয়ারা ও আমের চারা বিতরন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১