বাংলাদেশের খবর

আপডেট : ২৫ August ২০২০

সোনারগাঁয়ে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় একটি বাড়িতে বেড়াতে এসে সাবেক স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামের এক নারী খুন হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি মজলিশ এলাকায় মুসলেম মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আখি আক্তার বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে।

পলাতক সাবেক স্বামী রুবেল (৩০) সোনারগাাঁ উপজেলার মুগারচর এলাকার মফিজুলের ছেলে।

নিপা আক্তার জানান, মঙ্গলবার সকাল ১০টার রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দুজনের মধ্যে যে ভূল বোঝাবুঝি আছে তা কথা বলে মিমাংসা করবেন। সেজন্য তাদের আমার ঘরে বসতে দিবে হবে। আমি পূর্ব পরিচিত বিধায় তাদের ঘরে বসতে দিয়ে আমি বাড়ির ছাদে যাই।

ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি তার স্ত্রী আঁখির গলাকাটা লাশ পড়ে আছে। তদক্ষনাৎ মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। পরে দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিপা আরো জানান, একই এলাকার হাবিবপুর ভাড়া থাকার সময় রুবেল ও স্ত্রীর সাথে তাদের পরিচয় হয়।

পুলিশ জানান, রুবেলের সাথে গত ৬ বছর আগে বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সাথে বিয়ে হয়। হোমাইরা নামের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কোহলের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে। মঙ্গলবার সকালে তাকে একটি বাসায় ডেকে নিয়ে এসে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।

আরো জানায়, হত্যার নমুনা দেখে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাড়ি মজলিশ এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১