আপডেট : ২৪ August ২০২০
নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে ছেলে মহিন উদ্দিনের মৃত্যুর ২৭ দিনের মাথায় এবার মারা গেলেন পিতা আবু জাহের মেম্বার (৬০) । ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা গ্রামের চারআনি বাড়িতে। স্থানীয় সুত্রে জানাগেছে, সেনবাগ উপজেলা বিএনপি নেতা, জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও অজুনতলা ইউপির বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার আবু জাহের (৬০) করোনা আক্রান্ত হয়ে সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকার কুর্মিটোলা কোভিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে, গত ২৮ জুলাই তার ছেলে মহিন উদ্দিন সৌদি আরবের মক্কায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাকে সেখানেই দাফন করা হয়। ছেলের মৃত্যুর ২৭ দিনের মাথায় পিতার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে আবু জাহের মেম্বার স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে, নাতী, নাতনী সহ বহু আত্নীয় স্বজন রেখে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১