আপডেট : ১৯ August ২০২০
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউএনও‘র অবহেলায় হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল পচে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, ইউএনও অফিসের নিচতলার একটি কক্ষে অন্তত ১১ বস্তা পচা চাউল সংরক্ষিত রয়েছে। বস্তার গায়ে ভিজিএফ‘র চাউল যার প্রতি প্যাকেটের ওজন ৩০ কেজি ও ১-৫-২০১৯ তারিখ উল্লেখ করা রয়েছে। বস্তাগুলো পানিতে ভিজে আদ্র স্যাঁতসেতে হয়ে ঘুমোট অন্ধকারে থেকে নষ্ট হয়েছে। তবে কখন নষ্ট হয়েছে তা জানা যায়নি। পিআইও অফিস সুত্রে জানা যায়, কোথা থেকে সংগৃহীত এবং কি কারণে এ চাউল রাখা হয়েছে সে বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, হতদরিদ্রদের মানবিক সহায়তার উদ্দেশ্যে রাখা এ চাউল কিভাবে নষ্ট হলো তা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১