আপডেট : ১৯ August ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় হরিণধরা গ্রামে প্রিয়াঙ্কা রানী দাস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে । নিহত প্রিয়াঙ্কা রানী দাস উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামের পৃত্যুষ দাসের এর স্ত্রী। নিহত গৃহবধূ দেড় বৎসর দাম্পত্য জীবনে একটি ফুটফুটে পাঁচ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে নিজ ঘরে ওই গৃহবধূর গলায় মাফলার পেঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা । পরে থানা পুলিশকে খবর দেন। ওই দিন মধ্যরাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে পুলিশ। পরে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কলমাকান্দা থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান নিজ ঘরের মধ্যে গলায় মাফলার পেঁচানো প্রিয়াঙ্কা রানী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১