বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২০

খালেদা জিয়ার ৪ মামলায় স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১