আপডেট : ১৬ August ২০২০
সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর বিএনপি ১নং ওর্য়াডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভুঁইয়া, কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও করোনায় মৃত্যুবরন কারীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১