আপডেট : ১৬ August ২০২০
প্রথমে পরিকল্পনা! তারপর নারী চোর চক্রের সদস্যরা করে তথ্য সংগ্রহ! অতঃপর রাতের আধারে সর্বস্ব লুট। এমনই এক সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার ঝষিঘাট গ্রামের আব্দুর সাত্তার মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪৮)। জানা যায়, গত জুলাই মাসের শেষের দিকে ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু বাড়িতে রাতের আধারে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার টাকার মালামাল লুটে নেয় চোরেরা। এর কয়েকদিন পর চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে পৌর এলাকার সামসুলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকেও প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় চোরেরা। এরপর গত বৃহস্পতিবার পুলিশ সন্দেহভাজন হিসেবে শহিদ নামের একজন আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এরপর জেল গেটে শহিদকে জিজ্ঞাসাবাদ করলে সে পরপর দুইটি চুরির ঘটনায় জড়িত হিসেবে জাহিদুলের নাম জানায়। পুলিশ জানায়, আসামি জাহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দিনাজপুর, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ভাবে চুরি সংঘটিত করে। তারা পরিকল্পনা অনুযায়ী, একজন নারী চোরের সাহায্য প্রথমে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেই তথ্য অনুযায়ী রাতের আধারে সংঘবদ্ধভাবে চুরি করে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তাদের সংঘবদ্ধ চোর চক্রের বেশ কয়েক জনের নাম স্বীকার করেছে। তাদেরকে গ্রেপ্তার আমাদের অভিযান চলমান আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১