আপডেট : ১১ August ২০২০
করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (১২ আগস্ট) থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি সাময়িক সিদ্ধান্ত বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এরকম না যে আমরা পুরো বন্ধ করে দিয়েছি। আপাতত কিছুদিন বন্ধ থাকুক, দেখি আমাদের অবস্থান। তারপর হয়তো দেব। কারণ দিনের পর দিন একজন মানুষের পক্ষে এরকম করে মৃত্যুর সংবাদ দিয়ে যাওয়া, এটা যে কতখানি মানসিক নির্যাতন, এটা না করলে বুঝতে পারতেন না। দেশে করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা অনলাইন বুলেটিনে তথ্য জানানো শুরু করলেও পরে দীর্ঘসময় ধরে এ কাজটি করে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। এই বুলেটিন থেকেই দেশের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে পারতো সাধারণ মানুষ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১