আপডেট : ১১ August ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে এ কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর উদ্ধোধন করেন পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার উপ বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক ও শওকত হোসেন মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী মো. মিজানুর রহমান, আরিফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, সার্ভেয়ার রিফাত হোসেন, ইমরান হোসেন ও উচ্চমান সহকারী মো. আলামিন প্রমুখ। পাউবো’র ছোট নদী,খাল পুনঃখনন প্রকল্পের আওতায় কলাপাড়ার তিনটি পোল্ডারে প্রায় চার হাজার গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয। বাঁধ রক্ষায় আগামী ১৪ আগষ্ট পর্যন্ত এ বৃক্ষ রোপন কর্মসূচী চলবে বলে উপ বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১