আপডেট : ০৬ August ২০২০
পিরোজপুরের কাউখালীতে গোসল করতে গিয়ে নুসরাত জাহান ইতি (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত সরকারী কাউখালী ডিগ্রী কলেজের অফিস সহকারী ও দক্ষিণ বাজার এলাকার বাদশা হাওলাদারের কন্যা। ওই স্কুল ছাত্রী বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। সে উপজেলার সরকারী এসবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী ওই দিন দুপুর ২টার দিকে নিজ বাসার বাথরুমে গোসল করতে ঢুকে। এর কিছু সময় পরে তার বাবা বাথরুমের কাছে এসে দরজা খুলতে বললে না খুললে তার সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে কন্যাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার পার্থ মিস্ত্রী বলেন, ওই স্কুল ছাত্রীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ধারনা করা হচ্ছে সে বাথরুমে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১