বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২০

শাবি শিক্ষার্থীর আত্মহত্যা


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত তোরাবি বিনতে হক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে পৌরসভার কাটলি এলাকা থেকে একজনের আত্মহত্যার খবর আসে। আমাদের লোকজন গিয়ে রুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি এখনও। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১