বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২০

চৌদ্দগ্রামে রিকশা চালকের মেয়ের বিয়েতে মুজিবুল হক এমপির অনুদান 


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মধ্যম পাড়ায় এক রিকশা চালকের মেয়ের বিয়েতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির দেয়া বিশ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে।

সোমবার মুজিবুল হক এমপির পক্ষে অনুদান হস্তান্তর করেন ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ মমিন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খোকন, আ’লীগ নেতা হেলাল মোল্লা, জসিম মোল্লা ও আরেফিন আকাশ রাব্বি।

মুজিবুল হক এমপির দেয়া অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিকশা চালক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১