আপডেট : ০৪ August ২০২০
বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে আব্দুল গফফার (৫৮) নামে এক দিনমজুর নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুল গফফারের বাড়ি মোল্লাহাট উপজেলার কোদালীয় গ্রামে। তিনি দীর্ঘদিন ফকিরহাটের সৈয়দ মহল্লা এলাকায় থেকে বিভিন্ন লোকের বাড়িতে দিনমুজুরের কাজ করতেন। ফকিরহাট থানার ওসি তদন্ত নাজমুল হাসান জানান, বেলা ১১ টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন আব্দুল গফফার। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে। নিহতের পরিবারের আবেদনের পর উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১