আপডেট : ০৪ August ২০২০
টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল নৌকা ঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনে (নৌকা ঘাট) এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ঈদগাঁহ মাঠের সাধারণ সম্পাদক আবদুল হাই সরকার, চাঁন মামুদ আলী, সবুজ মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বহেড়াতৈল নৌকা ঘাটে প্রায় ৩৫ থেকে ৪০ টি ছোট-বড় নৌকা রয়েছে। প্রতিটি নৌকা থেকে কোন প্রকার রশিদ ছাড়াই ভর্তি বাবদ এক হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি নৌকা থেকে প্রতিদিন ২'শ থেকে ৩'শ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। ওই ঘাটের একজন নৌকা চালক বলেন, এ ঘাটে সিরিয়াল পেতে হলে আওয়ামী লীগ নেতা নবুর সাঙ্গ পাঙ্গদের প্রতিদিন ২'শ থেকে ৩'শ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদার টাকা না দিলে নৌকা চালাতে দেওয়া হয়না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল নবু বলেন, মুলত বহেড়াতৈল বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যারা মানববন্ধন করেছে এরা একই পরিবারের লোক। আমাকে হেয় করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১