আপডেট : ০৪ August ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মাদকমুক্ত আর্দশ কনিকাড়া গ্রাম চাই সংগঠন ও কনিকাড়া প্রবাসী ফোরামের উদ্যোগে কনিকাড়া হাইস্কুল মাঠে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে এ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আলী আহম্মদেও সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, এরশাদ চৌধুরী, নবীনগর সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক ওলিউল্লাহ, সাংবাদিক সোহরাওয়ার্দ্দিন চৌধুরী, আব্দুল বাতেন, মজিবুর রহমান, আলহাজ্ব তৈয়বুর রহমান, মোস্তফা কামাল, খান জাহান আলী চৌধুরী, মাহমুদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে র্যালীটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বক্তারা বলেন, চিহিৃত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১