আপডেট : ০২ August ২০২০
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৭১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৯৭৫ জনে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রোববার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৭ লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৫৬৩ জনের। এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫১১ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৬১ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশ পরিস্থিতি: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ২১ জন মারা গেছেন। এছাড়া ২১৯৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ১১১ জনে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১