আপডেট : ০১ August ২০২০
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার হেলাল উদ্দিন ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী কানাক চাঁদ এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার হেলাল উদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ ব্যাটালিয়নের বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি জানান, সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃড় হবে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১