আপডেট : ৩১ July ২০২০
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকা ডুবে পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তাঁর ছেলে হামিদুর রহমান রানা (৩৫), জোয়াহের আলীর স্ত্রী রুমা বেগম (৩২) ও সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া জানান, ‘নৌকাটি সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর থেকে বাসাইলের গিলাবাড়ীতে আসছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’ বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১