আপডেট : ৩০ July ২০২০
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৭,৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাহমুদুল হাসানব মামুন। আটক আসামিরা হলেন- মো. করিম (৩২) ও মো. মাজাহার (৩৫)। তাদের উভয়ের বাড়ী কুমিল্লা জেলার কোতোয়ালী থানা এলাকায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১