বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২০

কলমাকান্দায় বন্যার্তদের মধ্যে ঈদ উপহার বিতরণ


নেত্রকোণার কলমাকান্দায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় খেটে খাওয়া দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার এসএসসি ২০১২ ও এইচএসসি ২০১৪ ব্যাচ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে ৫০ পরিবারের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১লিটার তেল, চিনি ১ কেজি, সেমাই ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি।

এসময় উপস্থিত ছিলেন মো. মানিক মিয়া, সুফল চন্দ্র দাস, অসিম তালুকদার, সালমান হোসেন, হাসান আহমেদ রকি, মাহমুদুল হাসান দুলন ও অসিত সরকার প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১