বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২০

কলমাকান্দায় খাদ্যসামগ্রী বিতরণ করল 'জনতা সমবায় সমিতি'


করোনা প্রাদুর্ভাব ও আকস্মিক বন্যার ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দায় জনতা বহুমুখী সমবায় সমিতির নিজস্ব অর্থায়নে সমিতির ৫ শতাধিক সদস্যদের মধ্যে ঈদপূর্ব খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কলমাকান্দা আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ঈদপুর্ব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও)  মো. সোহেল রানা ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলার মহিলা  ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,সমিতির সভাপতি শাহিন তালুকদার ও  সিবিও ম্যানেজার মো. এনামুল হক তালুকদার প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১