বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২০

সিরাজগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল স্কুলছাত্রীর


সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোন শাপলা খাতুনের (১৪) মর্মান্তিক হয়েছে। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে শাপলার মা আমিনা খাতুন ও ঘাতকের মা কল্পনা খাতুন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। পুলিশ ঘাতক আশিককে গ্রেপ্তার করেছে। আশিক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ঘাতক আশিকের মা কল্পনা খাতুন জানান, আশিকের মাথায় সমস্যা ছিল। তাকে বাড়ীতেই আটকে রাখা হয়েছিল। আর শাপলাসহ আমরা কজন বাড়ীতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পিছন থেকে শাপলাকে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আমরা এগিয়ে গেলে আমাদেরকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একই সময়ে ঘাতক আশিককে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মো: তাজুল হুদা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১