বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২০

সখীপুর-বাসাইলে ডেসকো'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আতাউল মাহমুদ


টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সখীপুর পিএম পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) অর্থায়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ডেসকো'র পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময় সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ রহিজ উদ্দিন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সহকারী অধ্যাপক আহম্মদ আলী, জেলা স্বেচ্ছালীগের সভাপতি ফজলুল হক বাপপা, ডেসকোর উপ-সহকারী প্রকৌশলী জাহিদ সিদ্দিকী, প্রকৌশলী আল মামুন, সোলায়মান, আতিকুর রহমান নাহিদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, ছাত্রলীগ নেতা আহমেদ কামাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে তিনটার দিকে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সাত্তারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, করোনা ভাইরাস ও বন্যার কারণে মানুষ গৃহবন্দী অসহায় হয়ে পড়েছে। এ দুঃসময়ে ডেসকো'র ৫ লাখ টাকার আথির্ক সহযোগিতায় দুই উপজেলার নিম্নবিত্ত ও অসহায় এক হাজার পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও  সাবান দেওয়া হয়েছে। এ সময় তিনি সামর্থ্যবান ব্যক্তিদেরকে করোনা ও বন্যার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১