আপডেট : ২৩ July ২০২০
দাগনভূঞায় সিএনজি চালিত অটোরিকশা, নগদ টাকা ও মোবাইলসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে দাগনভূঞা থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ওমরপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে ইয়াছিন বাবু (২১), একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. মহিন উদ্দিন বাদশা (১৯) ও ধর্মপুর গ্রামের মো. আনোয়ার হোসেন সেলিমের ছেলে তৌহিদুল ইসলাম শিপন (২১)। সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার গনিপুর গ্রামের মৃত চন্দ্র ভূষণ চক্রবর্তীর ছেলে অমর চক্রবর্তী সিএনজিতে উঠলে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর করে তার কাছে থাকা নগদ তিন হাজার বিশ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তিনি বেকেরবাজার এলাকায় পৌঁছালে অমর চক্রবর্তীর চিৎকারে স্থানীয় জনগণ একজনকে আটক করে। পরে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো দুইজন ছিনতাইকারীকে আটক ও তাদের কাছে থাকা ছিনতাইকৃত মালামাল সিএনজি, চাকু, নগদ টাকা, মোবাইল উদ্ধার করে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার ছিনতাইকারী আটকে সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১