বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২০

চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, অভিযুক্ত বখাটে আটক


কুমিল্লার চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মেহেদীন হাসান(২২) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বখাটে মেহেদী হাসান উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের পূর্ব পাড়ার ফরিদ আহম্মেদের ছেলে।

তার বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।

জানা গেছে, বুধবার বিকেলে বেলঘর গ্রামের ভাড়াটিয়া স’মিল মিস্ত্রীর মেয়ে স্থানীয় মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী(১১) দোকানের উদ্দেশে বের হয়। বখাটে মেহেদী হাসান তাকে দেখতে পেয়ে জোরপূর্বক পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশুটির হাত-পা বেধে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে ধর্ষিতাকে উদ্ধার ও বখাটে মেহেদী হাসানকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করে এবং বখাটে মেহেদী হাসানকে থানায় নিয়ে আসে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১