আপডেট : ২৩ July ২০২০
পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পরে গাছের চাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের আঃ ছালামের ছেলে মোঃ আবুল কালাম (৩৫), একই গ্রামের মিজানুর রহমান মন্টু মিয়ার বাড়ীর গাছ কাটা শ্রমিক হিসাবে কাজ করতে যায়। এসময় একটি রেন্ট্রি গাছের গোরালীর কিছু অংশ কেটে উপরে রশি বাধতে গেলে গাছসহ আবুল কালাম গাছের নিচে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১