বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২০

নবীনগরে শিশু ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের এক গ্রামে চাচাতো ভাইয়ের লালশার শিকার হয়েছে সাত বছরের এক শিশু। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় অভিযুক্ত ওমান ফেরত চাচাতো ভাই সাইফুল মিয়াকে (২২) বীরগাঁও থেকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটি মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ওই গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে অভিযুক্ত সাইফুল তার বাড়ির পাশে মাছ ধরার কথা বলে তার চাচাতো বোন ওই শিশুটিকে কোলে করে পাশের একটি বাঁশঝাড়ের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে শিশুটি চিৎকার করলে সাইফুল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে ওই শিশুটি চিকিৎসাধীন আছে।

এলাকাবাসী অভিযুক্ত ওই সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের তিনটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সাইফুলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১