আপডেট : ২৩ July ২০২০
মডেল অভিনেত্রী নওরীন আফরোজা আগামীকাল শুক্রবার আসছেন চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ৩০০ সেকেন্ডে। শাহরিয়ার নাজিম জয় উপস্থাপিত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেহাঙ্গল বিপ্লব। আগামীকাল রাত ১০টা ১৮ মিনিটে দেখানো হবে ৩০০ সেকেন্ড। নওরীন তার ক্যারিয়ারের নানামুখী কার্যক্রমের কথা ব্যাক্ত করেছেন ৩০০ সেকেন্ডের ক্যামেরায়। এদিকে ঈদুল আজহা উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত চায়ের চুমুকে অনুষ্ঠানেও নওরীন আফরোজার ক্যারিয়ারভিত্তিক সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। যা ঈদের সিডিউলে প্রচার হবে। এছাড়া সম্প্রতি এসিআই এর নতুন পন্য এসিআই গুড়া মরিচের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটি ইতোমধ্যেই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। নওরীন জানান,‘লকডাউনে টানা সাড়ে তিনমাস বাসায় থাকার পর গত এক সপ্তাহে এই কাজ গুলো করেছি আমি। আশাকরি সবার ভাল লাগবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১