বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২০

কাউখালীতে আরো ৭ জনের করোনা শনাক্ত 


পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন পর্যায়ে গত বুধবার রাতে ৭ জন করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় ৫৩ জন আক্রান্ত হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখাসহ ২১ জন করোনা জয় করেছেন। বাকিরা এখনও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এখনও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামন পল্টন, সহ-সভাপতি সুনিল কুন্ডু, ছাত্রলীগের সভাপতি মোঃ রিসাদ হাওলাদার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদারসহ অনেকে রয়েছেন এখন আইসোলেশনে।

উপজেলার কেউ স্বাস্থ্যবিধি না মানার কারণে দিনদিন আক্রান্ত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১