আপডেট : ২২ July ২০২০
করোনাভাইরাসের প্রতিষেধক দাবি ও বিক্রি করায় বিশ্বজিৎ আর্চায্য নামক রেজিষ্ট্রেশন বিহীন একজন হোমিওপ্যাথি চিকিৎসকে কর্নেল হাট থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আসামি হলেন বিশ্বজিৎ আশ্চর্য্য (৩৮)। তিনি চট্টগ্রাম নগরীর আকবররশাহ্ থানাধীন ১০নং ওয়ার্ড উত্তর কাট্রলি (ছোট কালী বাড়ী) এলাকার মৃত ভাস্কর আশ্চর্য্য এর ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কর্নেলহাট এলাকা থেকে বিশ্বজিৎ আর্চায্য নামে এক ভুয়া হোমিও চিকিৎসককে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালম(মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন। র্যাব-৭ এর সহকারী পরিচালক, হাটহাজারী (সিপিসি-২) ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ভাস্কর হোমিও হল নামক হোমিও ফার্মেসিতে করোনা ভাইরাসের প্রতিষেধক ও ঔষধ পাওয়া যায় মর্মে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে স্থানীয় জনসাধারকে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট থেকে অধিক পরিমান অর্থ আদায় করে নিচ্ছে। নগরীর কর্নেলহাট এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ আশ্চর্য্যকে (৩৮) আটক করা হয়। এ সময় আসামির দেহতল্লাশি করে ৪ বোতল হোমিও ওষুধ উদ্ধার করা হয়। হোমিও চিকিৎসা দিতে হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রেশন প্রয়োজন। কিন্তু তার কাছে কোন প্রকারের রেজিস্ট্রেশন ছিল না। সে সম্পূর্ণ বেআইনিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো । তিনি বলেন, আটককৃত আসামীর একদিকে হোমিওপ্যাথিক চিকিৎসার রেজিষ্ট্রেশন নেই। অন্যদিকে করোনা ভাইরাসের প্রতিষেধক’ দাবি করে প্রতারণা করছিলেন।গ্রেফতারকৃত আসামীকে মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১