আপডেট : ২১ July ২০২০
“মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী, সহকারী প্রোগ্রামার মো. মহসিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী রিয়াজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ মসজিদ পুকুরে ৩০ কেজি সুস্থ্য, সবল রুই পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১