বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২০

চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট


বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১ আগস্ট শনিবার।

আজ মঙ্গলবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১