আপডেট : ২১ July ২০২০
নরসিংদীর রায়পুরা আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ চুরি করা তিনটি গরু উদ্ধার হয়। গতকাল সোমবার ভোর পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই মো. রিয়াজ উদ্দিন, এএসআই মোকাদ্দম হোসেন সঙ্গীয় ফোর্স হাঁটুভাঙা গ্রামে অভিযান চালায় । এ অভিযানে ইসলামপুর উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দখল হতে তিনটি চোরাই গরু ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হলেন -মোঃ আবু তাহের (৫৫), শামীম (৩৫), শামীম মিয়া (৩৬)। তারা অজ্ঞাত স্থান হতে গরুগুলি চুরি করে নিয়ে এসে ঘটনাস্থলে বিক্রির চেষ্টার সময় তাদের গ্রেপ্তার হয়। এ ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১