বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২০

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খালে, নিখোঁজ ২১


সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫ যাত্রী নিয়ে একটি বাস খালে পড়ে গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সাভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১