আপডেট : ২১ July ২০২০
গত বছর মার্চে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির সংশ্লিষ্টতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ওই সময়ের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। শাস্তি হিসেবে তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি বা ডিমোশন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, "তদন্তের প্রতিবেদনে অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে শাস্তি দেয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় ওই হলের দু’জন হাউজ টিউটরকে সর্তক করা হয়েছে।" ছাত্র-ছাত্রীদের অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সকালে কুয়েত মৈত্রী হলের একটি কক্ষ থেকে বস্তাভর্তি ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর তাৎক্ষণিকভাবে শবনম জাহানকে ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক মাহবুবা নাসরিনকে দায়িত্ব দেওয়া হয়। তারপর ওই হলে ভোটগ্রহণ হয়। এক বছরের বেশি সময়ের পর তার শাস্তি কার্যকর করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১