বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২০

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি


উজান থেকে নেমে আসা পানিতে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। জেলার  ভাগ্যকূল পয়েন্টে আজ মঙ্গলবার পদ্মা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটারর এবং মাওয়া পয়েন্টে ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিগত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা সংলগ্ন  জেলার ৩টি উপজেলা টঙ্গীবাড়ী, লৌহজং ও শ্রীনগর মোট ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত রয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি,  রাস্তাঘাট। পানিবন্দি রয়েছে ২৫টি গ্রামের ২০হাজার অধিক মানুষ। বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিশুদ্ধ পানির সংকটে পড়েছে পানি বন্দি মানুষরা। 

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, উজান থেকে নেমে আসা স্রোতে পদ্মায় আগামী কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানাযায়, বন্যা কবলিত মানুষদের জন্য চাউল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। খুলে দেওয়া হয়ছে আশ্রয়ণ কেন্দ্র। তবে জেলায় কোন এলাকায় এখনো আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান নেয়নি বন্যা কবলিতরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১