আপডেট : ২১ July ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২৯ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৫ জন। এদের মাঝে ৪২ জন করোনা পজেটিভ এবং ৮৩ জন করোনা উপসর্গ। ৪২ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩১ জন পুরুষ ও ১১ জন মহিলা। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৫ জন পুরুষ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা প্রেরণ করা হয়েছ ২১৭টি। রির্পোট পাওয়া গেছে ২৭৮ টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪০ জনের। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৭ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ৯৫৩ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৮৮০জন। সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৩ হাজার ৫৬৬টি। মোট রিপোর্ট পাওয়া ২৩ হাজার ৪১০টি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১