আপডেট : ২১ July ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান মারা গেছেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আউয়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি জানান, শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ জুলাই বিএনপির এ নেতাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর পরের দিন তার করোনাভাইরাস ধরা পড়ে। রোববার রাতে আউয়ালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আউলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক শোক বার্তায় তারা মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর গভীর সমবেদনা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১