বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

উত্তরায় সন্তানদের জন্য বৃষ্টিতে ভিজে অভিভাবকদের মানববন্ধন


মহামারি করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাসেই চলছে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।যার ফলে অর্থনৈতিক সংকটে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি দিতে হিমশিম খেতে হচ্ছে অভিভাবকদের।  ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অতিরিক্ত ফি আদায়  বন্ধের দাবীতে সোমবার সকালে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্ট’স ফোরাম এক মাবনববন্ধন করে।

উত্তরাস্থ সাউথ ব্রিজ স্কুলের সামনে সকালে এক মানববন্ধনে বক্তারা চলমান করোনা পরিস্থিতিতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অভিভাবকদের সাথে মানবিক আচরণের অনুরোধ জানিয়েছেন। একই সাথে তারা অনলাইন ক্লাশের টিউশন ফি ৫০% করার দাবী, টাকার জন্য রেজাল্ট আটকানো বন্ধ করার দাবী জানায়।

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্ট’স ফোরামের সভাপতি আশরাফুল হুদা উত্তরা  বলেন, ‘করোনা পরিস্থিতিতে অভিভাবকরা অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়লেও ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কোন ছাড় দিচ্ছে না। শিক্ষার্থীদের বেতন পরিশোধ করতে না পারায় অনেক শিক্ষার্থীকে অনলাইন ক্লাশেও সুযোগ দেয়া হচ্ছেনা।’

তিনি আরো বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেন শিক্ষা নিয়ে কোন ধরনের বাণিজ্য করতে না পারে এজন্য সরকারকে এখানে নজরদারি করা উচিত। পাশাপাশি ম্যানেজিং কমিটিতে ন্যূণতম ২জন নির্বাচিত অভিভাবককে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে।

এছাড়াও যেহেতু স্কুল বন্ধ রয়েছে তাই অনলাইন ক্লাশের ফি ৫০% করার দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১