বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান সিএমপি কমিশনারের


করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমান।

আজ সোমবার দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সক সদর দপ্তরের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পশুর হাটে গবাদিপশু ক্রয় বিক্রয় ও পরিবহন, চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হতে বলেন।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১