বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

ঈদুল আজহা কবে, জানা যাবে মঙ্গলবার সন্ধ্যায়


মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে আগামী মঙ্গলবার। জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, কাল (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। ইংরেজি বছরের ৩৬৫ দিনের বিপরীতে আরবি বছরে ৩৫৫ দিন। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সব কিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হজের দিন তারিখ ও ঈদু আজহার তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১