বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

করোনায় বন্ধ চট্টগ্রামের ফয়েস লেক অ্যামিউজমেন্ট পার্ক, আর্থিক ক্ষতিতে কর্তৃপক্ষ


মোঃ নুরউদ্দীন খান (সাগর), চট্টগ্রাম ব্যুরো

বন্দর নগরী চট্টগ্রামের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র ফয়েস লেক এ্যামিউজমেন্ট পার্ক। এখানে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যাবে। তেমনি লেকের পানিতে রয়েছে নৌকা ভ্রমণের সুযোগ। গত মার্চেও এখানকার ওয়াটার পার্কে আকর্ষণীয় ডিজে গানের সাথে জলকেলিতে মেতে ওঠার আনন্দ ছিল, কিন্তু বর্তমানে করোনার কারণে সেই আনন্দ আর নেই। নগরবাসী যান্ত্রিক জীবনে ব্যস্ততার কারণে এমনিতেই বেড়ানোর সুযোগ খুবই সীমিত। তাই কোন উৎসব আসলেই সবাই চায় অন্তত পরিবারের সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে। এক্ষেত্রে সবার পছন্দের শীর্ষে ছিল চট্টগ্রামের প্রাণকেন্দ্র ফয়েস লেক কমপ্লেক্স।

করোনার কারণে বন্ধ থাকা ৩৩৬ একর জায়গার উপর গড়ে ওঠা এ বিনোদন কেন্দ্রটিতে কাজ করে প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী। গত চার মাস এই প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে কম-বেশী বেতন প্রদান করছে কর্তৃপক্ষ। করোনাকালীন র্দীঘ চার আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন প্রতিষ্ঠানের মালিক। আসন্ন ঈদেও ফয়েস লেক কমপ্লেক্স চালু করতে না পারলে আরো বেশি ক্ষতির মুখে পড়বেন বলে জানান প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ।

তিনি বলেন, গত কয়েক মাস ফয়েস লেক কমপ্লেক্স বন্ধ থাকায় একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে প্রতি মাসে প্রায় পয়তাল্লিশ লাখ টাকা বেতন প্রদান করতে হচ্ছে পার্কে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ।

তাছাড়া ফয়েস লেক কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রায় ৫০জন গার্ডকে খাবারও দিতে হয়। ৫ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পার্ক। এমনিতে দর্শনাথী কম থাকে তাই এখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, সবদিক বিবেচনা করে এই প্রতিষ্ঠান গুলোকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে সরকারে সিন্ধান্ত নেওয়া জরুরি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১