বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

'ধর্ষণ মামলা করে বিচার পাব দূরের কথা, এখন জান নিয়ে টানাটানি' 


নেত্রকোণার কলমাকান্দায় ১৪ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলা করার রোববার (১৯ জুলাই) পর্যন্ত ৬৩ দিন পার হলেও একমাত্র আসামি এখনও গ্রেপ্তার হয়নি। প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চেয়ে বিপাকে বাবা! একমাত্র আসামি শহর আলী (২৬) উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। 

এনিযে গত ১৮ মে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ, থানায় মামলা শিরোনামে " বাংলাদেশের খবর " একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

রোববার ধর্ষিতার বাবা স্থানীয় সাংবাদিকদের বলেন, প্রায় আড়াই মাস পার হয়েছে আমার মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। পালিয়ে থাকা শহর আলী প্রায়ই নিজ বাড়িতে ঘোরাফেরা করে। আমাকে প্রায় সময় হুমকি ধামকি দেয় শহর আলী ও তার পরিবারের লোকজন। জানের ভয়ে আমি বাড়িতে থাকি না। আমাকে এক্সিডেন্ট বা ডুবাই বা শরীরের হাড় গুড়া করে ফেরবে এ ধরনের হুমকি দিচ্ছে আসামির লোকজন। আমি কলমাকান্দা সদরে আসলে তাদের ভয়ে রাত করে বাড়ি ফিরতে পারি না। ফিরলে ঘুর পথে পালিয়ে বাড়ি ফিরতে হয়। মামলা করে বিচার পাব দূরের কথা, এখন জান নিয়ে টানাটানির মধ্যে আছি। এ মামলা করে তিনি আতঙ্কেও মধ্যে রয়েছেন বলে জানান ধর্ষিতার বাবা।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস,আই) মো. আব্দুস ছালাম আসামিকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদককে বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। এখনও তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। গোপনে স্থানীয় কিছু লোকজন বাদীকে নিয়ে  দুই লাখ টাকার বিনিময়ে আপোষ করার চেষ্টা করেছিল। যেহেতু মানসিক প্রতিবন্ধী কিশোরী হওয়ায় পুলিশের তৎপরতায় আপোষ মীমাংসা করতে ব্যর্থ হয়েছে উভয়পক্ষ।

উল্লেখ্য, শহর আলীর বাড়িতে মাহফিলের অনুষ্ঠানে যায় ভিকটিম। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শহর আলী পুকুর পাড়ে ধর্ষণ করে এব মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে শহর আলী দ্রুত পালিয়ে যায়। পরে ভিকটিম বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের বুঝায় শহর আলী ধর্ষণ করেছে।

এ নিয়ে গত ১৬ মে (শনিবার) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের দায়ে শহর আলীকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরের দিন রোববার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

সংযুক্ত ছবি পরিচিতি : ধর্ষণের দায়ে অভিযুক্ত একমাত্র আসামি শহর আলী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১