বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

ঢাবি ক্যাম্পাসে টিকটকারদের দৌরাত্ব


করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে মার্চ মাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। ক্লাস পরীক্ষা কবে শুরু হবে, এ ব্যাপারে কেউই কিছু জানে না। তাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হল ছেড়ে যে যার মত নিজের বাড়িতে চলে গেছে। ক্যাম্পাস জনশূন্য নির্জন নিস্তব্ধ রয়েছে বহুদিন ধরে। আর এই সুযোগে সোশ্যাল মিডিয়া টিকটকের মস্তিস্ক বিকৃত ব্যবহারকারীরা দলে দলে ক্যাম্পাসে ভিড় করে তাদের অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিও করছেন টিকটকে দেবার জন্য। এদের বেশিরভাগই ক্যাম্পাসের অদূরে অবস্থিত পুরোনো ঢাকার বখাটে ও নেশায় আসক্ত বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড, মল চত্বর, হাকিম চত্বর, স্মৃতি চিরন্তন, পলাশী, কার্জন হল.. সবখানে দাপিয়ে বেড়াচ্ছে এসব বখাটের দল।

ইতোমধ্যে তাদের কিছু কিম্ভুতকিমাকার টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চটেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান সব শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ ও পেজে ব্যাপারটা নিয়ে প্রতিটি ছাত্রছাত্রী তাদের ক্ষোভ ঝেড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষণার্থী সাহেব জাদা আশিক প্রশ্ন ছুড়েছেন, "প্রক্টর টিম কি বসে বসে ঘাস কাটে?"

বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আরেক শিক্ষার্থী পি.কে. মুহিব ও তীর ছুড়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে। তার মন্তব্য, "প্রোক্টর স্যার পুরা টিম নিয়ে মনে হয় হোম কোয়ারান্টাই এ আছেন।"

বিষয়টি নজরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও। প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, "ভিডিওটি দেখার পরই প্রক্টরিয়াল টিমকে সতর্ক থাকতে বলা হয়েছে। ওই তরুণদেরকে খোঁজা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি বলেন, "তারা ক্যাম্পাসের নিয়ম ভঙ্গ করেছে, স্বাস্থ্যবিধিও মানেনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে ভিডিওটি করেছে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১