আপডেট : ১৯ July ২০২০
আগামী ৯ আগস্ট থেকে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হবে। আজ রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আর ভর্তি কার্যক্রম ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মন্ত্রণালয় বলছে, এবারের ভর্তি কার্যক্রম চলবে সম্পূর্ণ অনলাইনে। ৯ আগস্ট থেকে শুরু হবে এর কার্যক্রম। শেষ হবে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। করোনার প্রাদুর্ভাবের কারনে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিলো না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করলো শিক্ষা মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১