বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২০

কলমাকান্দায় নিখোঁজের একদিন পর বালু শ্রমিকের লাশ উদ্ধার


ঝড়ো হাওয়ায় বেড়ি বাঁধে ধাক্কা খেয়ে স্টিল বড়ি নৌকা ডুবে নিখোঁজ বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বালু শ্রমিক আক্কাছ মিয়া (৫০) বারহাট্টা উপজেলার বাহিরকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

রোববার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোড়াডোবা হাওরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ তথ্যটি নিশ্চিত করেন বড়খাপন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান।

তিনি আরোও  জানান, উপজেলার ডাইয়ারকান্দায় থেকে গত শনিবার দুপুরে বালু বোঝাই করে বারহাট্টায় যাওয়ার পথে কলমাকান্দার গোড়াডোবা হাওরে গণেশখালী নামকস্থানে ৬ জন শ্রমিকসহ বালুভর্তি স্টিলবডি নৌকা ডুবে যায়। ওই সময় ভারি বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বইছিল এবং গোড়াডোবা বেড়িবাঁধ ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার মাঝি সহ ৫ জন সাঁতার কেটে বেড়িবাঁধে উঠতে পারলেও একজন উঠতে পারেনি। আজ (রবিবার) সকালে স্থানীয় নিখোঁজ আক্কাছ মিয়ার লাশ ভাসতে দেখে আমাকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানায়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, খবর পেয়ে আক্কাছের লাশটি উদ্ধার কর হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১