আপডেট : ১৯ July ২০২০
সারা দেশের ন্যায় রায়পুরাতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে রায়পুরা উপজেলা আনসার ভিডিপি। রোববার সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।এসময় ১৫০টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে ৭৫ টি ফলদ ও ৭৫টি বনজ চারা আনসার সদস্যদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রওশন আরা তালুকদার এবং উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আজিম উস শান। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রওশন আরা তালুকদার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি চারা রোপনের উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় আজ রায়পুরা উপজেলা আনসার ভিডিপি সদস্যদের ১৫০ টি চারা রোপনের জন্য বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আজিম উস শান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি'র দলনেতা ও দলপতি এবং উপজেলার ২৪টি ইউনিয়নের কামান্ডারদের ২টি করে চারা বিতরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১